• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ১১ লাখ টাকার ভারতীয় জিরা ও গরু জব্দ

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬
কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ১১ লাখ টাকার ভারতীয় জিরা ও গরু জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১১ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপির পৃথক বিশেষ আভিযানিক টহলদল সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১১ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও গরু জব্দ করতে সক্ষম হয় বিজিবির টহলদল।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

২৫ নভেম্বর ২০২৬

কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ১১ লাখ টাকার ভারতীয় জিরা ও গরু জব্দ

বিস্তারিত কমেন্টে