• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বড়লেখায় হাকালুকি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৬
বড়লেখায় হাকালুকি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাসির উদ্দিন আহমেদ মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস।

অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে পরিবার, বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে আনার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়।

১৫ সেপ্টেম্বর ২০২৬

বড়লেখায় হাকালুকি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

বিস্তারিত কমেন্টে