• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত!

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬
গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত!

এ কে আজাদ, স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাউরকুনিতে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে লাউরকুনি কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে সংগঠনের অর্থায়নে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা আফতাব উদ্দিন, সহকারী উপদেষ্টা ইজ্জত উল্লাহ, মসজিদের ইমাম ও খতিব এবং গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী আং-সালাম, আব্দুল হামিদ (বংক), সামছুদ্দিন, হেলাল, খালিক, জামাল, হাফিজ নাজিম ও আলিম।

এ ছাড়া সংগঠনের সদস্য আমির, ময়ুর, নজরুল, দেলোয়ার, কয়েস, মিনহাজ, ওয়ারিছ, রহিম, তোফায়েল, জাহেদ, কয়সর, এনাম, আব্দুর রহমান, রাকিব, তারিফ, মুস্তাফিজ, খালেদ, মতিন, তছির, আরিফ, ফারহান, আহাদ, মুহানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি, মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে মাছ চাষ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জলাশয়গুলোতে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে মৎস্যসম্পদ বৃদ্ধি করা সম্ভব। তারা আরও বলেন, লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

২৭ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত!

বিস্তারিত কমেন্টে