• ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

অবহেলায় সরকারি স্বাস্থ্য বার্তার সাইনবোর্ড

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬
অবহেলায় সরকারি স্বাস্থ্য বার্তার সাইনবোর্ড

রাজন আহমেদ আরিয়ান : স্বাস্থ্য সচেতনতার জন্য সরকার কোটি টাকা খরচ করে যে সাইনবোর্ড বানায়, সেই সাইনবোর্ডই এখন পড়ে আছে ময়লা-আবর্জনার মধ্যে। এমনই একটি চিত্র ধরা পড়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন বিল্ডিং একটি সিঁড়ির তোলায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো সম্বলিত, লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড সিঁড়ির নিচে অযত্নে ফেলে রাখা হয়েছে।

বোর্ডটির নিচের অংশে ময়লার স্তূপ, পাশে সিগারেটের ফিল্টার ও পানের পিক। দেখে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, জনগণকে স্বাস্থ্য সচেতন করতে এই বোর্ডগুলোতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বার্তা প্রচার করার কথা। কিন্তু দায়িত্বশীল কর্মকর্তাদের অবহেলার কারণে লাখ টাকার এই সম্পদ নষ্ট হচ্ছে। সরকারি সম্পদের এমন অপচয় ও অবহেলায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

২৮ সেপ্টেম্বর ২০২৬

অবহেলায় সরকারি স্বাস্থ্য বার্তার সাইনবোর্ড

বিস্তারিত কমেন্টে