• ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গোয়াইনঘাটে বিদ্যুৎ সেবার ভোগান্তিতে ক্ষোভ, অফিসে ভুক্তভোগীদের প্রতিবাদ

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬
গোয়াইনঘাটে বিদ্যুৎ সেবার ভোগান্তিতে ক্ষোভ, অফিসে ভুক্তভোগীদের প্রতিবাদ

আমিনুল ইসলাম,গোয়াইনঘাট : সিলেটের গোয়াইনঘাটে বিদ্যুৎ সেবার নানা সমস্যা ও গ্রাহক ভোগান্তির প্রতিবাদে বিদ্যুৎ অফিসে প্রতিবাদ সভা করেছেন শিক্ষার্থীসহ ভুক্তভোগী গ্রাহক ও সাধারণ জনগণ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোয়াইনঘাট বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, প্রায়ই বিদ্যুৎ চলে যাওয়া, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা এবং বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যা দেখা দিলে অফিসের নির্ধারিত নম্বরে যোগাযোগ করেও যথাযথ সাড়া না পাওয়ায় তারা ভোগান্তিতে পড়ছেন। এসব সমস্যার দ্রুত সমাধান এবং গ্রাহকসেবার মানোন্নয়নের দাবি জানান তারা।

এ সময় ভুক্তভোগীরা বিদ্যুৎ সেবার বিভিন্ন সমস্যা তুলে ধরে তিন দফা দাবি জানান। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির জন্য বিদ্যুৎ অফিসের কার্যকর যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে প্রতিবাদকারীদের সঙ্গে বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনা করেন। এ সময় স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ভুক্তভোগীদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। ভুক্তভোগীরা জানান, বিদ্যুৎ সেবার সমস্যা দ্রুত সমাধান হলে শিক্ষার্থীসহ সাধারণ গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে।

২৯ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে বিদ্যুৎ সেবার ভোগান্তিতে ক্ষোভ, অফিসে ভুক্তভোগীদের প্রতিবাদ

বিস্তারিত কমেন্টে