• ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে সিউকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত পরিদর্শন করলেন সিউক চেয়ারম্যান কয়েস লোদী

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬
বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে সিউকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত পরিদর্শন করলেন সিউক চেয়ারম্যান কয়েস লোদী

“সর্বজনীন বাসস্থান-টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৫ অক্টোবর ২০২৬ সোমবার বিশ্বব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর উদ্যোগে নগরীর রিকাবীবাজারস্থ বাংলাদেশ শিশু একাডেমিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ ও পরিকল্পিত নগরজীবনের নানা দিক তুলে ধরে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আঁকা ছবি পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। তিনি প্রতিযোগীদের আঁকা ছবি ঘুরে দেখেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।

প্রতিযোগিতা থেকে বিচারকদের মাধ্যমে সেরা তিনজন প্রতিযোগীকে নির্বাচিত করা হবে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে সিউকের দুই দিনব্যাপী আয়োজিত কর্মসূচির সমাপনী দিনে নির্বাচিত সেরা তিন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, সিউকের স্থপতি চন্দন দেওয়ান, আইটি অফিসার আলমগীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

০১ অক্টোবর ২০২৬

বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে সিউকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত পরিদর্শন করলেন সিউক চেয়ারম্যান কয়েস লোদী

বিস্তারিত কমেন্টে