• ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বড়গাং বালুমহালে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় শ্রমিকদের ওপর হামলা, অপরদিকে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬
বড়গাং বালুমহালে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় শ্রমিকদের ওপর হামলা, অপরদিকে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং বালুমহালে চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বারকি শ্রমিকদের ওপর স্থানীয় একটি চাঁদাবাজ চক্রের হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) দুপুরে বালুমহালে চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বারকি শ্রমিকদের সঙ্গে স্থানীয় একটি চক্রের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

অপরদিকে, বড়গাং নদীর ফেরিঘাটে নৌকা থেকে পড়ে এক শ্রমিক পানিতে ডুবে মারা যান। পৃথক এ দুটি ঘটনায় বালুমহালে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে বড়গাং বালুমহালের ইজারাকৃত নদীর সঠিক সীমানা নির্ধারণের দাবি জানিয়েছেন ইজারাদার। তাঁর দাবি, দীর্ঘদিনের সীমানা জটিলতার কারণে বালুমহালে নানা বিরোধের সৃষ্টি হচ্ছে। বালুমহালে চাঁদাবাজি বন্ধ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ইজারাকৃত নদীর সঠিক সীমানা দ্রুত নির্ধারণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্টরা।

০৩ অক্টোবর ২০২৬

বড়গাং বালুমহালে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় শ্রমিকদের ওপর হামলা, অপরদিকে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

বিস্তারিত কমেন্টে