
রাজন আহমেদ আরিয়ান : সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ ও সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার দাবিতে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখা। বুধবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক উস্কানি বেড়েছে, যা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার পরিপন্থী। সকল ধর্ম-বর্ণের নাগরিকের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। নারীর প্রতি সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন ও বিদ্বেষমূলক প্রচারণা বন্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় তারা ‘সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার দাবি জানান। আয়োজকরা জানান, একটি সহনশীল ও মানবিক সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে জানান তারা।