• ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

পুলিশ ২৪ ঘণ্টা জনগণকে সেবা দিতে প্রস্তুত: ওসি আব্দুর রাজ্জাক জকিগঞ্জে চোর-ডাকাত প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৬
পুলিশ ২৪ ঘণ্টা জনগণকে সেবা দিতে প্রস্তুত: ওসি আব্দুর রাজ্জাক  জকিগঞ্জে চোর-ডাকাত প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল মালিক: সিলেটের জকিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও চুরি-ডাকাতি প্রতিরোধে উত্তরকুলে চোর-ডাকাত প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেছেন, “পুলিশ ২৪ ঘণ্টা জনগণকে সেবা দিতে প্রস্তুত রয়েছে।”
রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার ৭ নং বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

৭ নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুর সভাপতিত্বে এবং মাস্টার জামাল আহমদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজ প্রবাকর রায়, বিট অফিসার এসআই মো. আলাউদ্দিন,সহকারী বিট অফিসার এএসআই হানিফ আরাফাত এবং উত্তরকুল ক্যাম্পের সুবেদার চাকমান হোসেন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন আহমেদ,মাওলানা আব্দুল করিম,মাসুম আহমদ,আব্দুল আজিজ মেম্বার এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুর রহমান আবিদসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন,জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। নাগরিকদের যেকোনো প্রয়োজনে তাঁর মোবাইল ফোন নম্বর সব সময় খোলা থাকে। এলাকায় চুরি, ডাকাতিসহ যেকোনো অপরাধের তথ্য পেলে তা পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও সচেতন ও ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সম্প্রতি উত্তরকুল এলাকায় মাস্টার জামাল আহমদের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনাও আলোচনায় আসে। ওই ঘটনার পর পুলিশের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়।এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধ, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা জোরদারে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করার মধ্য দিয়ে সভা শেষ হয়।

২৬ অক্টোবর ২০২৬

পুলিশ ২৪ ঘণ্টা জনগণকে সেবা দিতে প্রস্তুত: ওসি আব্দুর রাজ্জাক জকিগঞ্জে চোর-ডাকাত প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে