• ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সিলেট মহানগর কৃষকদলের বর্ণাঢ্য র‌্যালি

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সিলেট মহানগর কৃষকদলের বর্ণাঢ্য র‌্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট নগরীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে সিলেট মহানগর কৃষকদল। শনিবার (৭ নভেম্বর) সিলেট মহানগর কৃষকদলের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি নগরীর ক্বীনব্রিজ সংলগ্ন সারদা হল থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সিলেট মহানগর কৃষকদলের সভাপতি ও সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীনের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান, সহ-সভাপতি একরাম হোসেন মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম আলী, ফরিদ আহমদ ও উসমানগনি কাছন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান এবং মহানগর কৃষকদলের সদস্য সৈয়দ সেলিম আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান মতছির, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান, শাহপরান থানা কৃষকদলের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবলু, দক্ষিণ সুরমা থানা কৃষকদলের সভাপতি আলী নেওয়াজ খান তুহিন, সাধারণ সম্পাদক রিপন মিয়া, মোগলাবাজার থানা কৃষকদলের আহ্বায়ক মোতাহার হোসেন জিহাদ ও সদস্যসচিব জাবেদ আহমদসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা। র‌্যালিতে কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

০৭ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সিলেট মহানগর কৃষকদলের বর্ণাঢ্য র‌্যালি

বিস্তারিত কমেন্টে