• ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বানিয়াচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬
বানিয়াচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার ৭ নভেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত মেহরাব হোসাইন।
‎
‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা.আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।   দিবসটি উপলক্ষে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ভবনে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
‎
‎আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া।

০৭ নভেম্বর ২০২৬

বানিয়াচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বিস্তারিত কমেন্টে