• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

পেরুয়া উন্নয়ন ফোরামের মেধা যাচাই প্রতিযোগিতা সম্পন্ন প্রায় ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণ | ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬
পেরুয়া উন্নয়ন ফোরামের মেধা যাচাই প্রতিযোগিতা সম্পন্ন  প্রায় ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণ | ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত

পেরুয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত মেধা যাচাই প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি পেরুয়া উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা মো. মোস্তাহার মিয়া মোস্তাকের সঞ্চালনায় এবং চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব পরিতোষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বারবার নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান মো. গোলাপ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. আশরাফ উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক অসিত বরণ চৌধুরী, সাবেক শিক্ষক হারুনুর রশিদ, সালিশি ব্যক্তিত্ব মো. জলিল মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন পেরুয়া উন্নয়ন ফোরামের সভাপতি ইয়াসিন আরাফাত, মোশাররফ মিয়া, মো. কবির আহমেদ, কাউসার, মোহাম্মদ নওশেদ, ইমরান, নাদিম, তপু, আমির, রোকনুজ্জামান জহরীসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। প্রতিযোগিতায় মেধার ভিত্তিতে মোট ৩৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে পঞ্চম শ্রেণির ১৫ জন, অষ্টম শ্রেণির ১০ জন এবং দশম শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পেরুয়া উন্নয়ন ফোরামের সভাপতি, সাধারণ সদস্য ও সকল স্বেচ্ছাসেবীর নিরলস পরিশ্রম, মেধা, সময় ও আর্থিক সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত অনেক প্রবাসী শুভাকাঙ্ক্ষী নগদ অর্থ দিয়ে এ আয়োজনে সহযোগিতা করেন।

প্রায় ৫০০ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজকরা আনন্দিত ও গর্বিত। সংশ্লিষ্ট সকল অতিথি, শিক্ষার্থী, অভিভাবক, দাতা, পৃষ্ঠপোষক, প্রবাসী শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীর প্রতি পেরুয়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, মেধার বিকাশ ঘটুক প্রতিটি প্রজন্মে—এই প্রত্যাশায় পেরুয়া উন্নয়ন ফোরামের পথচলা অব্যাহত থাকুক।

১৪ নভেম্বর ২০২৬

পেরুয়া উন্নয়ন ফোরামের মেধা যাচাই প্রতিযোগিতা সম্পন্ন প্রায় ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণ | ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত

বিস্তারিত কমেন্টে