• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বড়লেখা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬
বড়লেখা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বড়লেখা থানা পুলিশের একটি দল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছয়ফুর রহমান ছুবুরকে গ্রেফতার করে। তিনি দায়রা মামলা নং-৬৩/১৪ এবং জিআর-১০০/১১ (বড়) মামলায় পৃথক ধারায় মোট সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

এদিকে, পুলিশের পৃথক আরেকটি অভিযানে সিআর মামলা নং-১৬৬/২৬ (বড়)-এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জামিলা বেগম ও সাজু আহমদকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত তিন আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

১৪ নভেম্বর ২০২৬

বড়লেখা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

বিস্তারিত কমেন্টে