• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

SMP কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা জনবান্ধব পুলিশিংয়ের ভূয়সী প্রশংসা

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬
SMP কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা জনবান্ধব পুলিশিংয়ের ভূয়সী প্রশংসা

দায়িত্বশীলতা, দক্ষতা ও জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিদায়ী পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম-কে সংবর্ধনা ও বিদায় জানানো হয়েছে। রোববার নগরীর এসএমপি সদর দপ্তরের কনফারেন্স হলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), পুলিশ সদস্য এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে সিলেটে মাদক, সন্ত্রাস ও যানজট নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার সময়ে কমিউনিটি পুলিশিং ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার হওয়ায় নগরবাসীর সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা ও সম্পর্ক দৃঢ় হয়েছে। বিশেষ করে নগরীর চৌহাট্টা, আম্বরখানা ও কুমারপাড়াসহ গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ভূমিকার প্রশংসা করেন বক্তারা।

বিদায়ী বক্তব্যে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সিলেটের মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতা নিয়েই আমি দায়িত্ব পালন করেছি। এসএমপি পরিবারের প্রতিটি সদস্যের আন্তরিকতা ও সহযোগিতায় আমি মুগ্ধ।” তিনি দায়িত্ব পালনে সহযোগিতার জন্য পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী ও নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শেষে বিদায়ী পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহারসামগ্রী দিয়ে বিদায় জানানো হয়।

উল্লেখ্য, আব্দুল কুদ্দুস চৌধুরী দীর্ঘদিন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিদায়ে এসএমপি কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

২৬ জুলাই ২০২৬

SMP কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা জনবান্ধব পুলিশিংয়ের ভূয়সী প্রশংসা

বিস্তারিত কমেন্টে