• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জগন্নাথপুরে মসজিদে যাওয়ার পথে প্রতিপক্ষের গুলি আহত-২

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ২২, ২০২৬
জগন্নাথপুরে মসজিদে যাওয়ার পথে প্রতিপক্ষের গুলি আহত-২

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে প্রতিপক্ষের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারায়ণপুর চাইল্লাবন্দে এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আবুল হেকিম (৬৫) ও মিফতা মিয়া (৩০)।

জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) দুপুরে আবুল হেকিম ও মিফতা মিয়া বাড়ি থেকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাইতুল আমান জামে মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়েন। এতে দুইজনই গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত আবুল হেকিম ও মিফতা মিয়াকে উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত আবুল হেকিমের ছেলে মনজুর কামালী জানান, তাঁর বাবা আবুল হেকিম ও মিফতা মিয়া বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় তমজিদ উল্লাহর ছেলে আব্দুল আহাদের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তাঁর বাবা ও মিফতা মিয়া গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আব্দুল আহাদ, ইমন আহমদ, রাসেল মিয়া, জুবায়ের ও সিরাজ কামালীর নেতৃত্বে গুলি চালানোর অভিযোগ করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

২২ আগস্ট ২০২৬

জগন্নাথপুরে মসজিদে যাওয়ার পথে প্রতিপক্ষের গুলি আহত-২

বিস্তারিত কমেন্টে