• ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

দক্ষিণ সুরমায় স্মার্টফোনসহ ৪ জন গ্রেফতার

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৬
দক্ষিণ সুরমায় স্মার্টফোনসহ ৪ জন গ্রেফতার

মিজানুর রহমান: : সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে চারজন অনলাইন জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-৯। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে লালাবাজার এলকার একটি দোকান থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন- দক্ষিণ সুরমার শাহ সিকান্দর এলাকার মৃত আমিনউল্লার ছেলে মো. জলিল উদ্দিন (৩৮), হবিগঞ্জের লাখাইয়ের সিংহগ্রামের মো. মিয়া হোসেনের ছেলে মো. সামাইন (৩০), একই উপজেলার মনতৈল উত্তরপাড়ার মো. আসমত আলীর ছেলে মো. শাহিন মিয়া (৩৫) ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা এলাকার মৃত অখিল মিয়ার ছেলে মো. নাইম মিয়া (৩৩)।

অভিযানকালে তাদের হেফাজতে থাকা জুয়া খেলায় ব্যবহৃত ৬টি স্মার্ট মোবাইল ফোনও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়। বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসগ তাদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

০২ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সুরমায় স্মার্টফোনসহ ৪ জন গ্রেফতার

বিস্তারিত কমেন্টে