• ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে জৈন্তাপুর থেকে বলাৎকার শিক্ষক গ্রেফতার

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬
মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে জৈন্তাপুর থেকে বলাৎকার শিক্ষক গ্রেফতার

সিলেটের জৈন্তাপুর উপজেলার শিখারখা গ্রাম থেকে একটি মাদরাসার শিক্ষক ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার করেছে শাহপরান থানা পুলিশ। মঙ্গলবার শাহপরান তদন্ত কেন্দ্রে টু আই সি এসআই মাসুদের নেতৃত্বে শাহপরান তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল অভিযান চালিয়ে জৈন্তাপুরের শিখারখা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শিক্ষকের নাম [মো: ফয়জুল ইসলাম (৫৫) তিনি সিলেট সদর স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন বলে জানা যায়। শাহপরান থানার ওসি ফেরদৌস আহমেদ জানান, ভুক্তভোগী ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে।  মামলা নং: ১৭, তারিখ: ০৯/০৯/২০২৬ খ্রি: ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতকে সিডিএমএস-এ গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে শাহপরান থানার ওসি বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত কারো ছাড় নেই। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। স্থানীয়রা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

১০ সেপ্টেম্বর ২০২৬

মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে জৈন্তাপুর থেকে বলাৎকার শিক্ষক গ্রেফতার

বিস্তারিত কমেন্টে