• ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কানাইঘাটের দনা সীমান্তে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬
কানাইঘাটের দনা সীমান্তে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হুসাইন আহমদ (২৪)। তিনি কানাইঘাট উপজেলার দনা রাঙ্গিছড়া এলাকার মঈন উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিঃ) শামীম নুর, এএসআই (নিঃ) রাসেল মিয়াসহ পুলিশের একটি দল বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দনা রাঙ্গিছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রাম পুলিশ, ইউপি সদস্য ও স্থানীয় পুলিশ বন্ধুদের সহযোগিতায় হুসাইন আহমদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় কানাইঘাট থানায় গত ২ সেপ্টেম্বর মামলা নম্বর-২, জিআর নম্বর-১৬৬ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় হুসাইন আহমদ এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুসাইন আহমদ ঘটনার বিষয়ে তথ্য দিয়েছেন। তবে তার বক্তব্যের বিস্তারিত পুলিশ প্রকাশ করেনি। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মামলার অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১০ সেপ্টেম্বর ২০২৬

কানাইঘাটের দনা সীমান্তে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে