
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি হলেন রুহুল আমিন (২৮)। তিনি কানাইঘাট উপজেলার কায়স্থগ্রাম এলাকার গোলাম রব্বানী ওরফে ধলাইয়ের ছেলে।
পুলিশ জানায়, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) অনন্ত পাল ও এএসআই (নিঃ) জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ১১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কায়স্থগ্রাম এলাকায় ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কানাইঘাট জিআর-২৬/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার আসামিকে যথাযথ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।