• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সীমান্তে ৪৮ বিজিবির অভিযান, ৩০ লাখ ৮২ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬
সীমান্তে ৪৮ বিজিবির অভিযান, ৩০ লাখ ৮২ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক

আমিনুল ইসলাম,গোয়াইনঘাট(সিলেট,প্রতিনিধি): সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৮২ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন বাংলাবাজার, সংগ্রাম, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি ও উৎমা বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানে বিপুল পরিমাণ জিরা, চকলেট, চিনি, কসমেটিকস, চা পাতা, বিস্কুট ও গরু আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, শিং মাছ ও বারকী নৌকা আটক করে বিজিবি। আটক করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৮২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৩ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে ৪৮ বিজিবির অভিযান, ৩০ লাখ ৮২ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক

বিস্তারিত কমেন্টে