• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

রাষ্ট্রপতি সিলেট পৌঁছেছেন 

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৬
রাষ্ট্রপতি সিলেট পৌঁছেছেন 

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। বিমানবন্দর থেকে বেরিয়ে রাষ্ট্রপতি সোজা সিলেট সার্কিট হাউজে যাবেন। পথে বিভিন্ন পয়েন্টে তাঁকে স্বাগত জানাবেন সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা।

 

 

১৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি সিলেট পৌঁছেছেন 

বিস্তারিত কমেন্টে