
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলি-আজিমগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল বাতিন মতিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সাকিব নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বাতিন মতিন উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আহত সাকিবকে চিকিৎসার জন্য সিলেটে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।