• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জকিগঞ্জে বিজিবির অভিযানে ১৩টি ভারতীয় গরু জব্দ

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১, ২০২৬
জকিগঞ্জে বিজিবির অভিযানে ১৩টি ভারতীয় গরু জব্দ

সিলেটের জকিগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ নভেম্বর)সকালে উপজেলার গুয়াবাড়ি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা গরুগুলোর সিজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা।জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর আনুমানিক ৫টার দিকে সিলেট সেক্টরের অধীনস্থ গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুয়াবাড়ি নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১৩টি ভারতীয় গরু জব্দ করা হয়।বিজিবি জানায়,সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং অবৈধ চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

০১ নভেম্বর ২০২৬

জকিগঞ্জে বিজিবির অভিযানে ১৩টি ভারতীয় গরু জব্দ

বিস্তারিত কমেন্টে