
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য জনাব নাসির উদ্দিন আহমেদ মিঠুর সঙ্গে বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় দলীয় সাংগঠনিক কার্যক্রম, তৃণমূলের বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য জনাব নাসির উদ্দিন আহমেদ মিঠু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ।
১০নং দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সাইফুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. ফয়জুর রহমান।
এ সময় বক্তারা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।