• ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বিয়ানীবাজারে ১৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬
বিয়ানীবাজারে ১৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ রুবেল আহাম্মদ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নম্বর চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় চারখাই ইউনিয়ন পরিষদের সামনে জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল আহাম্মদ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার দানিখোলা মোড় এলাকার রুস্তম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই হোসাইন মিয়া, এএসআই মুহাম্মদ মুজাম্মেল হকসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন রুবেল আহাম্মদকে তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, সিলেট জেলার পুলিশ সুপারের নিবিড় তদারকিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

২৪ সেপ্টেম্বর ২০২৬

বিয়ানীবাজারে ১৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে