• ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বড়লেখায় ভারতীয় দুটি ষাঁড় বাছুর আটক, পালিয়েছে চোরাকারবারিরা

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬
বড়লেখায় ভারতীয় দুটি ষাঁড় বাছুর আটক, পালিয়েছে চোরাকারবারিরা

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাতকরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা দুটি ষাঁড় বাছুর আটক করেছে পুলিশ। তবে পুলিশের অভিযানের সময় সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যায়। রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সাতকরাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকরাকান্দি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা দুটি ষাঁড় বাছুর আটক করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক করা গরুগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে অবৈধভাবে গবাদিপশু পাচার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

০৪ অক্টোবর ২০২৬

বড়লেখায় ভারতীয় দুটি ষাঁড় বাছুর আটক, পালিয়েছে চোরাকারবারিরা

বিস্তারিত কমেন্টে