• ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সাদাপাথর বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৬
সাদাপাথর বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার কাকয়ার পাড়ের কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তার ৯মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত। তাদের বাড়ি নগরের শাহপরান এলাকায় বলে জানা গেছে। দুর্ঘটনায় অটোরিকশাটি ধুমড়েমুচড়ে যায়।

সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকয়ার পাড়ে সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মা-মেয়ে নিহত হন। নিহতদের মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

১১ অক্টোবর ২০২৬

সাদাপাথর বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

বিস্তারিত কমেন্টে