
এ কে আজাদ : সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুকচি বাজারে অবস্থিত ইকরা মডেল একাডেমি (স্কুল অ্যান্ড মাদরাসা)-তে ছয়জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গণিত, ইংরেজি ও আরবি বিষয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে গণিত বিষয়ে দুইজন, ইংরেজি বিষয়ে দুইজন এবং আরবি বিষয়ে দুইজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
গণিত ও ইংরেজি বিষয়ে আবেদন করতে প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ইংরেজি বিষয়ের প্রার্থীদের ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে। অন্যদিকে, আরবি বিষয়ে আবেদনের জন্য প্রার্থীদের এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি ইংরেজি, বাংলা ও আরবি বিষয়ে নূরানি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সংগীত, চিত্রাঙ্কন, আবৃত্তি, শারীরিক প্রশিক্ষণ (পি.টি.) এবং আরবি ভাষায় পারদর্শী ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন প্রতিষ্ঠানের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণসহ আবেদনপত্র আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের সভাপতি বরাবর বিদ্যালয় কার্যালয়ে জমা দিতে হবে। আবেদনকারীদের পরীক্ষার তারিখ ও সময় মুঠোফোনের মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের সময় দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সভাপতি ০১৭১৬-১৫২৩৩৯ এবং প্রধান শিক্ষক ০১৭৬৫-২০৯০২৩ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া ই-মেইল করা যাবে iqramodelacademybd22@gmail.com ঠিকানায়। বিজ্ঞপ্তিটি ২৬ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠান: ইকরা মডেল একাডেমি (স্কুল অ্যান্ড মাদরাসা), গুরুকচি বাজার, গোয়াইনঘাট, সিলেট।