• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জকিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, প্রধান অতিথি এমপি মুফতি আবুল হাসান

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
জকিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, প্রধান অতিথি এমপি মুফতি আবুল হাসান

জকিগঞ্জ:‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার। এ সময় বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মনোজ প্রামাণিক,জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর,এসডিএসএর নির্বাহী সভাপতি মো. আব্দুল হামিদ, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ এবং সফল খামারি জুবায়ের আহমদ চৌধুরী আলমগীর ও জাবেদ হোসাইন। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেন,দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন,গবাদিপশু ও হাঁস-মুরগির উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এ খাতকে আরও এগিয়ে নিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ ও কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। তিনি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২৮ নভেম্বর ২০২৬

জকিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, প্রধান অতিথি এমপি মুফতি আবুল হাসান

বিস্তারিত কমেন্টে