• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সীমান্তে বিজিবির অভিযান: ৪ লাখ টাকার ভারতীয় রসুন ও গরু জব্দ

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
সীমান্তে বিজিবির অভিযান: ৪ লাখ টাকার ভারতীয় রসুন ও গরু জব্দ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় রসুন ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপির পৃথক বিশেষ আভিযানিক টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট জেলার কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় রসুন ও গরু জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩২ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

২৬ নভেম্বর ২০২৬

সীমান্তে বিজিবির অভিযান: ৪ লাখ টাকার ভারতীয় রসুন ও গরু জব্দ

বিস্তারিত কমেন্টে