• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

স্পিকারের জকিগঞ্জ সফর সফল করতে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সমাবেশ ৩ ডিসেম্বরের আয়োজন সফল করতে দুটি কমিটি গঠন

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
স্পিকারের জকিগঞ্জ সফর সফল করতে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সমাবেশ  ৩ ডিসেম্বরের আয়োজন সফল করতে দুটি কমিটি গঠন

জকিগঞ্জ: মহান জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের জকিগঞ্জ সফর ও নাগরিক সংবর্ধনা সফল করতে যৌথ দায়িত্বশীল সমাবেশ করেছে খেলাফত মজলিসের জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখা। সমাবেশে আগামী ৩ ডিসেম্বরের ঐতিহাসিক আয়োজন সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, প্রচার-প্রচারণা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে দুটি পৃথক কমিটিও গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল জকিগঞ্জ শহরের সোনার বাংলা কনফারেন্স হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা খেলাফত মজলিসের সভাপতি শায়খ মাওলানা আব্দুল মুছাব্বিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান।প্রধান অতিথির বক্তব্যে মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেন, জাতীয় সংসদের স্পিকারের জকিগঞ্জে আগমন কানাইঘাট ও জকিগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়।

এ সফরকে কেন্দ্র করে নেওয়া ঐতিহাসিক আয়োজন কোনো নির্দিষ্ট দল বা সংগঠনের নয়; এটি সমগ্র জকিগঞ্জ-কানাইঘাটবাসীর আয়োজন। তাই দল-মত, ধর্ম-বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে এ আয়োজন সফল করতে হবে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে জকিগঞ্জের ঐতিহাসিক অবদান এবং দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে এ জনপদের গৌরবোজ্জ্বল ইতিহাস রাষ্ট্রীয়ভাবে তুলে ধরার ক্ষেত্রে স্পিকারের এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর আগমনকে কেন্দ্র করে জকিগঞ্জের ইতিহাসে নতুন একটি অধ্যায় সংযোজিত হতে যাচ্ছে। আগামী ৩ ডিসেম্বর জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও ঐতিহাসিক অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে খেলাফত মজলিসের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করার এবং সাধারণ মানুষকে এ আয়োজনে সম্পৃক্ত করার নির্দেশনা দেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, সহসভাপতি আলতাফ হোসেন, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা শাখার সহসভাপতি জুবায়ের আহমদ চৌধুরী আলমগীর, মো. আব্দুল কুদ্দুস ও মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে ৩ ডিসেম্বরের আয়োজন বাস্তবায়নে দুটি পৃথক কমিটি গঠন করা হয়। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক করা হয় জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালামকে এবং সদস্য সচিব করা হয় উপজেলা শাখার সহসভাপতি জুবায়ের আহমদ চৌধুরী আলমগীরকে। অপরদিকে প্রচার কমিটির আহ্বায়ক করা হয় উপজেলা শাখার সহসভাপতি মো. আব্দুল কুদ্দুসকে এবং সদস্য সচিব করা হয় উপজেলা শাখার প্রচার সম্পাদক রহমত আলী হেলালীকে। সমাবেশে বক্তারা আগামী ৩ ডিসেম্বরের ঐতিহাসিক আয়োজন সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ, ব্যাপক প্রচার-প্রচারণা এবং সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

২৬ নভেম্বর ২০২৬

স্পিকারের জকিগঞ্জ সফর সফল করতে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সমাবেশ ৩ ডিসেম্বরের আয়োজন সফল করতে দুটি কমিটি গঠন

বিস্তারিত কমেন্টে