
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহানগর এলাকায় পানিতে পড়ে মরিয়ম বেগম (৩০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) এ ঘটনা ঘটে। নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন। নিখোঁজ মরিয়ম বেগম শাহানগর এলাকার আবুল হাসিমের মেয়ে। তবে কীভাবে তিনি পানিতে পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘটনাস্থলে খোঁজখবর নেন। এ সময় আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের নেতা এনাম চৌধুরী, উপজেলা বিএনপির বাবুলসহ বিএনপির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন মহলের লোকজনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
নিখোঁজ মরিয়ম বেগমের সন্ধানে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। উদ্ধার অভিযান শেষে মরিয়ম বেগমের সন্ধান ও ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।