
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাবনা রেস্টুরেন্ট’। বুধবার (২৮ অক্টোবর) রাত ৮টায় ফিতা কেটে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতা সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবনা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সাজ্জাদুর রহমান দুদু ও গিয়াস উদ্দিন দিলাল। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আশপাশের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের জন্য এখানে থাকবে বাহারি দেশীয় খাবারের আয়োজন। বৈচিত্র্যময় খাবার ও নতুনত্বের সমন্বয়ে গ্রাহকদের আকৃষ্ট করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
বাবনা রেস্টুরেন্টের যাত্রা শুরুর মধ্য দিয়ে দক্ষিণ সুরমার স্থানীয় খাবারপ্রেমীদের জন্য নতুন একটি খাবারের ঠিকানা যুক্ত হলো।