• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

৯০ টাকা নিয়ে বিরোধের জেরে বড়লেখায় ব্যবসায়ীর মৃত্যু

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৬
৯০ টাকা নিয়ে বিরোধের জেরে বড়লেখায় ব্যবসায়ীর মৃত্যু

বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারে বড়লেখা উপজেলা শাহবাজপুর  মাত্র ৯০ টাকা পাওনা নিয়ে কথা-কাটাকাটির জেরে রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দর্জিকে প্রাণ দিতে হল।  মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চারটার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিফ উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সায়পুর এলাকায় আলিফের একটি টেইলার্সের দোকান রয়েছে। আলিফের পাশের  দোকানদার ইমাম উদ্দিন আলিফের কাছে ৯০ টাকা পান। ওই টাকা নিয়ে মঙ্গলবার বিকেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আলিফ টাকা দিয়ে ফেরার সময় ইমাম তাঁকে রড দিয়ে আঘাত করেন। এতে আলিফ মাটিতে পড়ে যান। পরে প্রত্যেক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সংশ্লিষ্ট চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ইসকান্দার হাবিবুর রহমান মঙ্গলবার রাত আটটায় বলেন, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে এক দোকানদারের রডের আঘাতে এক দর্জি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে ।  ঘটনার পর অভিযুক্ত দোকানদার পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৭ অক্টোবর ২০২৬

৯০ টাকা নিয়ে বিরোধের জেরে বড়লেখায় ব্যবসায়ীর মৃত্যু

বিস্তারিত কমেন্টে