• ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৬
গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা

আমিনুল ইসলম,গোয়াইনঘাট প্রতিনিধি: টানা দ্বিতীয় মেয়াদে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মোঃ করিম মাহমুদ লিমনকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি জামিল আহমদ মাসুম, সাংবাদিক আলী হোসেন। এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ গ্রাম পুলিশ উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, মোঃ করিম মাহমুদ লিমন তার সততা, নিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গোয়াইনঘাটের গণমানুষের মন জয় করেছেন। এরই ধারাবাহিকতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া প্রমাণ করে গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সমাজ তার ওপর কতটা আস্থা ও বিশ্বাস রাখেন। গ্রাম পুলিশ যেমন তৃণমূলের আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে, তেমনি সাংবাদিকরাও সমাজের আয়না হিসেবে কাজ করেন। আমরা আশা করি, কে.এম লিমন আগামী দিনেও তার লেখনীর মাধ্যমে গোয়াইনঘাটের উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরে এলাকার অগ্রগতিতে আরও ভূমিকা রাখবেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে কে.এম লিমন গ্রাম পুলিশের সকল সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের এই ভালোবাসা ও সম্মান আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। গ্রাম পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে গ্রামীণ জনপদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে যান। আপনাদের পাশে থেকে আপনাদের ন্যায্য অধিকার ও দুঃখ-কষ্টের কথা লেখনীর মাধ্যমে তুলে ধরতে আমি অতীতেও সচেষ্ট ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। গোয়াইনঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে সবসময় অবহেলিত ও মেহনতি মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধিত অতিথি মোঃ করিম মাহমুদ লিমনকে সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে মোঃ করিম মাহমুদ লিমন অত্যন্ত সুনামের সাথে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘এদিন’, সিলেটের ঐতিহ্যবাহী আঞ্চলিক দৈনিক ‘কাজির বাজার’ এবং ‘নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভি’-র গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

২৭ অক্টোবর ২০২৬

গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে