• ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

আজমিরীগঞ্জে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে শুভ উদ্বোধন

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৬
আজমিরীগঞ্জে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে শুভ উদ্বোধন

মো: আজমুল হোসেন, আজমিরীগঞ্জ প্রতিনিধি: ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজমিরীগঞ্জে ক্রীড়াবিষয়ক একটি কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌরসভার প্রতিনিধিবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরি হলে তরুণদের কর্মসংস্থান ও পরিবারের আর্থিক স্বচ্ছলতার পথও সুগম হবে। তারা ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

০৬ নভেম্বর ২০২৬

আজমিরীগঞ্জে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে শুভ উদ্বোধন

বিস্তারিত কমেন্টে