• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জৈন্তাপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী জামিল আহমেদের অফিস উদ্বোধন

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬
জৈন্তাপুর  পৌরসভার মেয়র পদপ্রার্থী জামিল আহমেদের অফিস উদ্বোধন

উপজেলা সদরের বাস-স্টেশন এলাকায় অবস্থিত জৈন্তাপুর স্টেশন বাজারের ব্যবসায়ী ও সমাজকর্মী জামিল আহমদের ব্যক্তিগত অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর-২০২৬ খ্রি: শুক্রবার রাতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য জামিল আহমদ জৈন্তাপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসাবে তিনি নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এসময় জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ,দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তানভীর আহমদ শাহীন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা বিএনপি সদস্য দুলাল আহমদ জৈন্তাপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক বিলাল আহমদ,, নিজপাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি দেলোয়ার হোসেন সাগর,যুবদল নেতা প্রবীণ,জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের সভাপতি আলিমুদ্দিন, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম আলম, সহ,ব্যবসায়ী রাজনেতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

১৪ নভেম্বর ২০২৬

জৈন্তাপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী জামিল আহমেদের অফিস উদ্বোধন

বিস্তারিত কমেন্টে