
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: প্রান্তিক মানুষসহ সকল শ্রেণিপেশার মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে হাসপাতালের জরুরী বিভাগসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। এসময় হাসপাতালের অভ্যন্তরীণ সড়ক পাকাকরণ, পানি নিস্কাসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য উন্নয়ন কাজের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ইউএইচও ডা. শামীমা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া, যুগ্ম আহবায়ক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মহিবুর রহমান বাবলু, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু ও বিএনপি নেতা মাসুদ আলী খান নিলু প্রমুখ।