• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বিয়ানীবাজার থানা পুলিশের একাধিক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যকে গ্রেফতার

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬
বিয়ানীবাজার থানা পুলিশের একাধিক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যকে গ্রেফতার

নাবেল আহমদ:বিয়ানীবাজার থানা পুলিশের একাধিক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টা ৪০ মিনিটে উপজেলার ৩নং দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সুলতান মাহমুদ সুমন (৪১)। তিনি গয়লাপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সুমন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ৩নং দুবাগ ইউনিয়নের সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) এর সার্বিক তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সিকান্দার আলী, এসআই গোপেশ চন্দ্র দাস, এএসআই বিমল চন্দ্র দাস, এএসআই আবু সুফিয়ান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

১৫ নভেম্বর ২০২৬

বিয়ানীবাজার থানা পুলিশের একাধিক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যকে গ্রেফতার

বিস্তারিত কমেন্টে