• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী সাকিবের মৃত্যু, ১৬ দিন পর শেষ নিঃশ্বাস

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬
বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী সাকিবের মৃত্যু, ১৬ দিন পর শেষ নিঃশ্বাস

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাহদিন মালিক খান সাকিব (১৭) মারা গেছেন। দুর্ঘটনার ১৬ দিন পর রোববার (১৬ নভেম্বর) সকালে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার রতুলি-আজিমগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সাকিব। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়া হয়। সেখানে টানা ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়।

নিহত শাহদিন মালিক খান সাকিব বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের সফরপুর গ্রামের মুসলিম খানের ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামে নানাবাড়িতে বসবাস করতেন। সাকিব পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা।

১৬ নভেম্বর ২০২৬

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী সাকিবের মৃত্যু, ১৬ দিন পর শেষ নিঃশ্বাস

বিস্তারিত কমেন্টে