• ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সিলেট সীমান্তে চাঞ্চল্য, দুটি অস্ত্রসহ ভারতীয় বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬
সিলেট সীমান্তে চাঞ্চল্য, দুটি অস্ত্রসহ ভারতীয় বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে দুটি অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে তাঁকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন বিছনাকান্দি বর্ডার আউটপোস্টের (বিওপি) একটি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে দেখতে পায়। পরে দ্রুত অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁকে বিছনাকান্দি বিওপি ক্যাম্পে নিয়ে বিজিবির হেফাজতে রাখা হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, বিছনাকান্দি বিওপির টহল দল সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করেছে। বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আরও জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

১৭ নভেম্বর ২০২৬

সিলেট সীমান্তে চাঞ্চল্য, দুটি অস্ত্রসহ ভারতীয় বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

বিস্তারিত কমেন্টে