• ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

দক্ষিণ সুরমার সিলামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬
দক্ষিণ সুরমার সিলামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি

মিজানুর রহমান: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৫ নম্বর সিলাম ইউনিয়নের পূর্ব হাওর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব হাওর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহটি একজন নারীর বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মরদেহটি কীভাবে সেখানে এলো, ওই নারীর মৃত্যু স্বাভাবিক নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ জানান, উদ্ধার করা মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে মরদেহের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে।

১৭ নভেম্বর ২০২৬

দক্ষিণ সুরমার সিলামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি

বিস্তারিত কমেন্টে