• ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জৈন্তাপুরে এসএসএস’র উদ্যোগে ১১ প্রবাসী পরিবারকে ২৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬
জৈন্তাপুরে এসএসএস’র উদ্যোগে ১১ প্রবাসী পরিবারকে ২৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ

সাহেদুর রহমান: সিলেটের জৈন্তাপুরে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) জৈন্তাপুর শাখার প্রথম ঋণ বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরে অবস্থিত এসএসএস কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসএসএস জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক মুমিনুল ইসলামের সভাপতিত্বে এবং কানাইঘাট এরিয়া ম্যানেজার মো. আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসএসের ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার ইলিয়াস উদ্দিন, সিলেট জোনের ব্যবস্থাপক মো. মামুন মিয়া, খাদিমনগর শাখার ব্যবস্থাপক সাধন বর্মন এবং পূবালী ব্যাংক জৈন্তাপুর উপশাখার সহকারী ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জৈন্তাপুরের ১১টি প্রবাসী পরিবারকে মোট ২৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৭ নভেম্বর ২০২৬

জৈন্তাপুরে এসএসএস’র উদ্যোগে ১১ প্রবাসী পরিবারকে ২৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ

বিস্তারিত কমেন্টে