
আজমিরীগঞ্জ প্রতিনিধি: দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আজমিরীগঞ্জ থানায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম উপস্থিত থেকে দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন। এ সময় আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
ওসি শফিকুল ইসলাম বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।