• ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ,

অর্ধশতাধিক মালিক পেলেন হারানো মোবাইল ফোন

Daily Sonali Sylhet
প্রকাশিত জুন ২৯, ২০২৬
অর্ধশতাধিক মালিক পেলেন হারানো মোবাইল ফোন

প্রেস রিলিজ
এসএমপি’র ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও GenieA Team-এর বিশেষ প্রচেষ্টায় উদ্ধারকৃত ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর: অদ্য ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA Team-এর বিশেষ প্রচেষ্টায় উদ্ধারকৃত হারিয়ে যাওয়া ৬৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে অদ্যাবধি সর্বমোট ২৩০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকগণ সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় পুলিশ কমিশনার মহোদয় পুরাতন মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার পরিচয়, বৈধ কাগজপত্র এবং ডিভাইসের IMEI নম্বর যথাযথভাবে যাচাই করে সতর্কতার সঙ্গে মোবাইল ক্রয়ের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মহোদয় সিলেট মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তিনি গত ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দে কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানের বিষয়ে জানান যে, উক্ত অভিযানে কুখ্যাত ৩ জন মাদক ব্যবসায়ীসহ সর্বমোট ৩০ জনকে আটক করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ১২টি চাকু, ২৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয় এবং এ ঘটনায় ০২টি মামলা রুজু করা হয়েছে।

২৯ জুন ২০২৬

অর্ধশতাধিক মালিক পেলেন হারানো মোবাইল ফোন

বিস্তারিত কমেন্টে