• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

শাল্লায় নাশকতার মামলায় সৈনিক লীগ উপজেলা সভাপতি আব্দুল হক গ্রেপ্তার

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৬
শাল্লায় নাশকতার মামলায় সৈনিক লীগ উপজেলা সভাপতি আব্দুল হক গ্রেপ্তার

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বঙ্গবন্ধু সৈনিক লীগের শাল্লা উপজেলা সভাপতি মো. আব্দুল হক (৪৭)কে গ্রেপ্তার করেছে শাল্লা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) শাল্লা থানা পুলিশের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

প্রেস রিলিজে উল্লেখ করা হয়, পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশক্রমে এবং দিরাই সার্কেলের তত্ত্বাবধানে শাল্লা থানার এসআই (নিরস্ত্র) ইমাম আরেফিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় শাল্লা থানার এফআইআর নং-৭, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫, জিআর নং-২৩, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারার মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে মো. আব্দুল হককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল হক শাল্লা উপজেলার কার্তিকপুর গ্রামের হাজী মো. সুন্দর আলীর ছেলে এবং তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের শাল্লা উপজেলা সভাপতি হিসেবে পরিচিত। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির দায়িত্বে) এসআই শওকত আলী জানান, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর যথাযথ পুলিশ প্রহরায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তীতে জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রেস রিলিজে আরও জানানো হয়, শাল্লা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১৫ আগস্ট ২০২৬

শাল্লায় নাশকতার মামলায় সৈনিক লীগ উপজেলা সভাপতি আব্দুল হক গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে