• ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

মামলার পর মামলা, তবুও ধরাছোঁয়ার বাইরে মর্তুজা হাসান

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬
মামলার পর মামলা, তবুও ধরাছোঁয়ার বাইরে মর্তুজা হাসান

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান একাধিক মামলার আসামি হলেও এখনো গ্রেপ্তার হননি—এমন অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন বলেও দাবি করেছেন স্থানীয় কয়েকজন।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর সংঘটিত বানিয়াচংয়ের বহুল আলোচিত ‘নাইন মার্ডার’ মামলায় মর্তুজা হাসানকে আসামি করা হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দমন-পীড়নে অর্থ জোগানের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, হবিগঞ্জের সায়েস্তানগর এলাকায় ২০২৩ সালে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সমাবেশ উপলক্ষে আয়োজিত মিছিলে গুলিবর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা ২২৫/২৫ সিআর মামলায় তিনি ২ নম্বর আসামি। এসব ছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মর্তুজা হাসান দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে জায়গা দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি সিলেটসহ বিভিন্ন এলাকায় অবস্থান করে গোপনে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলেও অভিযোগ উঠেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে মর্তুজা হাসানের বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বর্তমান অবস্থা এবং তিনি কোথায় অবস্থান করছেন, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, একাধিক মামলার আসামি হয়েও তিনি প্রকাশ্যে বা গোপনে চলাফেরা করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়। দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনগত প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

 

১৭ আগস্ট ২০২৬

মামলার পর মামলা, তবুও ধরাছোঁয়ার বাইরে মর্তুজা হাসান

বিস্তারিত কমেন্টে