• ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

 ৬ ঘণ্টায় ১৭ জনের কারাদণ্ড

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৬
 ৬ ঘণ্টায় ১৭ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: সিলেটে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৭ জনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। দক্ষিণ সুরমা, এয়ারপোর্ট, জালালাবাদ, হুমায়ূন রশীদ চত্তর, ক্বীন ব্রিজ ও জালালপুর এলাকায় অভিযান চালানো হয়। যা পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভী। জানা যায়, অভিযানে ২৮টি মামলা দায়ের করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১৬ হাজার ৬শ’ত টাকা। মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভী।

 

 

 

১৮ আগস্ট ২০২৬

 ৬ ঘণ্টায় ১৭ জনের কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে