• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ২২, ২০২৬
গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হায়েস গাড়িও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার সাড়েকোনা গ্রামের সারু মিয়ার ছেলে হিরন মিয়া (২২), কালিচং গ্রামের মৃত কবির মিয়ার ছেলে মো. বায়েজিন মিয়া (২৬) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর (শ্যামপুর) গ্রামের আলফু মিয়ার ছেলে মো. সাকিব মিয়া ওরফে সুমন মিয়া (২৩)।

র‌্যাব জানায়, শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চুনারুঘাট এলাকা থেকে একটি কালো রঙের হায়েস গাড়িতে করে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন ব্যক্তি সিলেটের দিকে যাচ্ছেন। পরে সকাল ৮টা ৫ মিনিটে নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার পাশে চেকপোস্ট স্থাপন করে র‌্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। চেকপোস্টে একটি কালো রঙের হায়েস গাড়িকে থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ির ভেতরে থাকা প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিনে মোড়ানো ও খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাকেটজাত অবস্থায় ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।প্রসূতি সেবা ও গর্ভাবস্থার যত্ন নেওয়া

এ সময় গাঁজা ও হায়েস গাড়িসহ তাদের গ্রেফতার করা হয়।র‌্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ও জব্দকৃত আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।দৈনিক খবরের ডিজিটাল সাবস্ক্রিপশন নেওয়া

 

২২ আগস্ট ২০২৬

গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত কমেন্টে