
আমিনুল ইসলাম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: গোয়াইনঘাট থানার পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার পলাতক আসামি দুলালকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলাল গোয়াইনঘাট থানাধীন নয়ামাটি বাঘের সড়ক এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে। গোয়াইনঘাট থানার এএসআই রায়হান সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা গেছে, দুলালের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, “মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একাধিক মাদক মামলার পলাতক আসামি দুলালকে গ্রেফতার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”